News71.com
 Bangladesh
 17 Jul 20, 09:39 PM
 292           
 0
 17 Jul 20, 09:39 PM

ফেনীতে ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত॥

ফেনীতে ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত॥

নিউজ ডেস্কঃ ফেনীর ফুলগাজীতে দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টার দিকে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী উপজেলার বসন্তপুর গোপাল বাড়ি রাস্তায় এ ঘটনা ঘটে।সিএনজিতে থাকা বাচ্ছু মিয়া (৭৫) ও খুকি আক্তার (৫৫) গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এ ঘটনায় রুবেল (২৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তিনি সম্পর্কে নিহতদের নাতি হন। তারা সবাই ফেনী সদরের পাঁচগাচিয়ার উত্তর কাশিমপুরের বাসিন্দা।প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে তারা তিনজন রুবেলের শ্বশুর বাড়ি ফুলগাজীতে দাওয়াত খেতে গিয়েছিলেন। ফেরার পথে ফুলগাজী উপজেলার বসন্তপুর গোপাল বাড়ি রাস্তার মাথায় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের শিকার হন।ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত স্থান থেকে গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন