
নিউজ ডেস্কঃ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে ওয়াং ওয়েনবিন দায়িত্ব গ্রহণ করেছেন ওয়াং ওয়েনবিন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৩২তম মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি।শুক্রবার (১৭ জুলাই) ঢাকাস্থ চীনা দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়। দূতাবাস জানায়, ওয়াং ওয়েনবিন মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি পরিকল্পনা বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি তিউনিসিয়ায় গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।ওয়েনবিনের আগে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন ঝাও লিজিয়ান।