News71.com
 Bangladesh
 17 Jul 20, 10:40 AM
 322           
 0
 17 Jul 20, 10:40 AM

কালো জামা-মাস্ক পরেই এসেছিলেন পাঠাও এর সহ প্রতিষ্ঠাতা ফাহিমের খুনি॥

কালো জামা-মাস্ক পরেই এসেছিলেন পাঠাও এর সহ প্রতিষ্ঠাতা ফাহিমের খুনি॥

নিউজ ডেস্কঃ পেশাদার খুনির হাতেই খুন হন রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ। তদন্ত করে গোয়েন্দারা এখন পর্যন্ত এমনই তথ্য পেয়েছেন। তাদের ধারণা, খুনির পরনে ছিল কালো পোশাক, মুখে ছিল কালো মাস্কও। ফাহিম সালেহর পিছু নিয়েই তিনি লিফটে চড়ে ম্যানহাটানের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন। তবে দুদিন পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি নিউইয়র্ক পুলিশ। ফাহিম সালেহ হত্যার রহস্য জট এখনও খোলেনি। তবে তদন্তের এ পর্যায়ে জানা গেছে, খুনি কালো জামা ও কালো মাস্ক পরে এসেছিলেন। আগে থেকে তাকে পিছু করা হচ্ছিল বলেও ধারণা পুলিশের।নিউ ইয়র্ক পুলিশের তদন্তকারীরা ফাহিমের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে আলামত সংগ্রহ করে নানান তথ্য দিচ্ছেন। আশপাশের রাস্তা ও ভবনে যতো সিসি ক্যামেরা আছে, সেগুলোর ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলেও এনওয়াইপিডির পক্ষ থেকে জানানো হয়েছে।ফাহিমের অভিভাবকেরা বলছেন, ঘাতক কীভাবে ভবন থেকে পালালো তা জানতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন