News71.com
 Bangladesh
 16 Jul 20, 10:38 PM
 255           
 0
 16 Jul 20, 10:38 PM

তীব্র স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, যানবাহনের দীর্ঘ সারি ।।  

তীব্র স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, যানবাহনের দীর্ঘ সারি ।।   

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় পদ্মায় ২০ সে.মি. পানি বৃদ্ধি পেয়ে স্রোতের গতিবেগ তীব্র আকার ধারণ করেছে। এতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তীব্র স্রোতে চলাচল করতে না পারায় বন্ধ রয়েছে ডাম্প ফেরি চলাচল। রোরো ও কে টাইপসহ পাঁচ-ছয়টি ফেরি ধারণক্ষমতার কম যানবাহন দিয়ে কোনোমতে গরু বোঝাই ট্রাক, অ্যাম্বুল্যান্সসহ জরুরি যানবাহন পারাপার করছে। ফলে উভয় ঘাটে সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে পড়ায় যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তি পোহাচ্ছেন ।

বিআইডাব্লিউটিসি কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, কিছুদিন আগে স্রোতে ভেসে আসা পলিতে এ রুটের আলোচিত লৌহজং টার্নিংয়ের প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প চ্যানেল দিয়ে প্রায় পাঁচ কিলোমিটার ভাটি ঘুরে অতিরিক্ত সময় ব্যয় করে চলছিল ফেরি। নাব্যতা সংকটে এখন বিকল্প চ্যানেলেও ফেরি চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ফলে উভয় ঘাটে আটকে পড়েছে সহস্রাধিক যানবাহন। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিআইডাব্লিউটিসি মেরিন কর্মকর্তা আহমেদ আলী বলেন, স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কোনো মতে ছয়-সাতটি ফেরি হালকা যানবাহন নিয়ে চলছে। বিকল্প চ্যানেলে ডুবোচর বিস্তৃত আকার ধারণ করেছে। ফেরি সার্ভিস সচল রাখতে বেগ পেতে হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন