News71.com
 Bangladesh
 16 Jul 20, 10:35 PM
 187           
 0
 16 Jul 20, 10:35 PM

প্রতারক শাহেদের ব্যাংক হিসাব তলব॥ দুদকের চিঠি

প্রতারক শাহেদের ব্যাংক হিসাব তলব॥ দুদকের চিঠি

নিউজ ডেস্কঃ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক শাহেদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ডাচ-বাংলা, ব্যাংক এশিয়াসহ চার ব্যাংকে দুদক চিঠি দিয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে এ চিঠি দেয় তারা। ওইসব ব্যাংক থেকে শাহেদ ও তার প্রতিষ্ঠানের হিসাব খোলার আবেদনপত্র (সংযুক্তিসহ), কোম্পানির মেমোরেন্ডাম অব অ্যাসেসিয়েশন অ্যান্ড আর্টিক্যালস অব অ্যাসোসিয়েশন, ট্রেড লাইসেন্স, হিসাব বিবরণী, ঋণ গ্রহণের আবেদন, মঞ্জুরিপত্র, বন্ধকী দলিল, বন্ধকী সম্পত্তির টাইটেল ডিড, মামলার আর্জি ও আনুষঙ্গিক অন্যান্য রেকর্ডপত্রের সত্যায়িত কপি চাওয়া হয়েছে।এর আগে গত সোমবার মো. শাহেদের বিরুদ্ধে অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম গঠন করে দুদক। উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে টিমের অপর দুই সদস্য হলেন- সহকারী পরিচালক মো. নেয়ামুল হাসান গাজী ও শেখ মো. গোলাম মাওলা।করোনাভাইরাসের পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেওয়া, সরকারের কাছে বিল দেওয়ার পর আবার রোগীর কাছ থেকেও অর্থ নেওয়াসহ রিজেন্ট হাসপাতালে নানা অনিয়মের খবর সম্প্রতি প্রকাশ্য হয়েছে র‌্যাবের অভিযানের মধ্য দিয়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন