
নিউজ ডেস্কঃ বর্তমানে দেশের ১৮টি জেলা বন্যা কবলিত জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বন্যা, করোনার প্রাদুর্ভাবসহ নানা দুর্যোগ সত্ত্বেও দেশে কোনো খাদ্য সংকটের আশঙ্কা নেই।বন্যা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বন্যায় এ পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, 'এখন পর্যন্ত ১৮ জেলা বন্যা কবলিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ২২ লাখ ৪৬ হাজার ৪৭২ জন। এছাড়া মৃতের সংখ্যা ৮ জন।'এ সময় তিনি আরো বলেন, 'বন্যার জন্য বা প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের কাছে যা খাদ্য মজুদ আছে আশা করি তাতে সংকট সৃষ্টি হবে না।'