News71.com
 Bangladesh
 16 Jul 20, 07:21 PM
 195           
 0
 16 Jul 20, 07:21 PM

তারেক জিয়াকে দেশে আনতে না পারার কারণ জানালেন তথ্যমন্ত্রী॥

তারেক জিয়াকে দেশে আনতে না পারার কারণ জানালেন তথ্যমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তারেক জিয়া শাস্তি প্রাপ্ত আসামি। একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও আরেকটি মামলায় ১০ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে তার।তবে তাকে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশের সাথে বন্দি-বিনিময় চুক্তি না থাকায় এখনো তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এ বিষয়ে এখনো আলাপ আলোচনা চলছে।মন্ত্রী আরো বলেন, তারেক জিয়া যদি রাজনীতিবিদ হয় তবে তার উচিত ছিল আদালতের কাছে আত্মসমর্পণ করা। সত্যিকারের রাজনীতিবিদ কখনো আইন-আদালতকে ভয় পায় না। তিনি সত্যিকারের রাজনীতিবিদ নয়। আর কখনো রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে দেশ ছেড়ে চলে গিয়েছিল।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী একথা বলেন। এ সময় হাছান মাহমুদ বলেন, ২০০৭ সালের এই দিনে জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করার মধ্যদিয়ে প্রকৃতপক্ষে গণতন্ত্রকেই বন্দি করা হয়েছিল। সে কারণে ১৬ জুলাই শুধু জননেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস নয়, গণতন্ত্রেরও বন্দি দিবস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন