News71.com
 Bangladesh
 16 Jul 20, 10:39 AM
 204           
 0
 16 Jul 20, 10:39 AM

বাসস’র চেয়ারম্যান হলেন আরেফিন সিদ্দিক॥গঠিত হল ১৩ সদস্যের পরিচালনা পর্ষদ

বাসস’র চেয়ারম্যান হলেন আরেফিন সিদ্দিক॥গঠিত হল ১৩ সদস্যের পরিচালনা পর্ষদ

নিউজ ডেস্কঃ জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বুধবার (১৫ জুলাই) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ১৩ সদস্যের পরিচালনা বোর্ড গঠন করা হয়। আরেফিন সিদ্দিক ১৯৯৬ সালেও পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। বোর্ডে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্মসচিব (প্রেস) তথ্য মন্ত্রণালয়, অর্থ বিভাগের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, প্রধান তথ্য অফিসার সদস্য থাকবেন। দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির, চট্টগ্রামের দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, ৭১ মিডিয়া লিমিটেড (৭১ টিভি) ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক পরিচালনা বোর্ডে রয়েছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি বিষয়ে দক্ষতা সম্পন্ন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি ও বাসসের সিটি এডিটর মধুসূদন মন্ডল সদস্য থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন