News71.com
 Bangladesh
 15 Jul 20, 09:34 PM
 213           
 0
 15 Jul 20, 09:34 PM

করোনায় আক্রান্ত হয়ে সাবেক নৌপ্রধান মোহাইমিনুল ইসলামের মৃত্য॥  

করোনায় আক্রান্ত হয়ে সাবেক নৌপ্রধান মোহাইমিনুল ইসলামের মৃত্য॥   

নিউজ ডেস্কঃ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম (অব.) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এছাড়াও দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর । আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, গত ১ জুলাই মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। ১৯৯১ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত নৌপ্রধানের দায়িত্ব পালন করেন তিনি। তার মৃত্যুতে নিকটাত্মীয়, স্বজনসহ নৌবাহিনীর সর্বস্তরের সদস্য শোকাহত। আজ বুধবার বাদ আসর নৌ সদর দফতর মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের লাশ বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন