News71.com
 Bangladesh
 15 Jul 20, 07:40 PM
 265           
 0
 15 Jul 20, 07:40 PM

করোনায় আক্রান্ত হয়ে ভাষাসংগ্রামী ডা. সাঈদ হায়দারের মৃত্যু॥  

করোনায় আক্রান্ত হয়ে ভাষাসংগ্রামী ডা. সাঈদ হায়দারের মৃত্যু॥   

নিউজ ডেস্কঃ চলে গেলেন ভাষাসংগ্রামী ও শহীদ মিনারের উদ্যোক্তা ডা. সাঈদ হায়দার। আজ বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৫ বছর। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের জেনারেল ম্যানেজার তোফাজ্জল হোসেন বলেন, ডা. সাঈদ হায়দার করোনায় আক্রান্ত হয়ে আমাদের হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরপর দুইবার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। সর্বশেষ তিনি আজ বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

ডা. সাঈদ হায়দারের পারিবারিক সূত্র জানায়, তিনি করোনা থেকে মুক্ত হলেও পরবর্তীকালে নিউমোনিয়া আক্রান্ত হয়েছিলেন। আজ বুধবার বাদ মাগরিক ডা. সাঈদ হায়দারের জানাজা শেষে উত্তরা চার নম্বর সেক্টরে তাকে দাফন করার কথা রয়েছে। সাঈদ হায়দার ১৯২৫ সালে পাবনা শহরে জন্মগ্রহণ করেন। তিনি পাবনা অ্যাডওয়ার্ড কলেজ ও কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। ১৯৫২ সালে ঢাকা কলেজ থেকে এমবিবিএস এবং ১৯৫৮ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথে স্নাতকোত্তর ডিপ্লোমা নেন। তিনি ইপিআইডিসি’র চিফ মেডিক্যাল অফিসার ছিলেন। চাকরির ধারাবাহিকতায় বিটিএমসি থেকে ১৯৮৩ সালে অবসর গ্রহণ করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন