News71.com
 Bangladesh
 15 Jul 20, 07:35 PM
 264           
 0
 15 Jul 20, 07:35 PM

২৬৫ কোটি টাকা বকেয়া পাওনার দাবিতে খুলনায় পাট ব্যবসায়দের সংবাদ সম্মেলন॥

২৬৫ কোটি টাকা বকেয়া পাওনার দাবিতে খুলনায় পাট ব্যবসায়দের সংবাদ সম্মেলন॥

খুলনা অফিসঃ বন্ধকৃত ২৫টি জুট মিলের বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধের দাবি জানিয়েছেন পাট ব্যবসায়ীরা। আজ (বুধবার) দুপুরে খুলনা প্রেসক্লাবে সাধারন পাট ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সংবাদ সংম্মেলনে লিখিত বক্তব্য পাট করেন সংগঠনের আহবায়ক শামীম আহম্মেদ মোড়ল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত ২০১৬-১৭ অর্থ বছর থেকে ২০১৯-২০ অর্থ বছর পর্যন্ত রাষ্ট্রায়ত্ব জুট মিলে সমূহে ব্যবসায়ী ও প্রান্তিক পাট ব্যবসায়ীদের ২৬৫ কোটি টাকা বকেয় পাওনা রয়েছে। এর মধ্যে খুলনা-যশোর অঞ্চলের ৯ পাটকলে ১৩০ কোটি টাকা পাওনা রয়েছে খুলনার ব্যবসায়ীদের। তিনি আরো বলেন, মিলের কাছে টাকা পাওনা থাকা সত্বেও ব্যাংকের ঋনের সুদ টানতে হচ্ছে। এ অবস্থায় ব্যাংকের সুদ মওকুফ ও পাটের পাওনা পরিশোধের জন্য সরকারের প্রতি জোর আহবান জানান ব্যবসায়ী নেতারা। সংগঠনের সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান, কামরুজ্জামান মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন