News71.com
 Bangladesh
 15 Jul 20, 07:20 PM
 224           
 0
 15 Jul 20, 07:20 PM

মুজিববর্ষে রোপিত প্রতিটি গাছ হবে স্মারক বৃক্ষ॥ বনমন্ত্রী শাহাব উদ্দিন

মুজিববর্ষে রোপিত প্রতিটি গাছ হবে স্মারক বৃক্ষ॥ বনমন্ত্রী শাহাব উদ্দিন

নিউজ ডেস্কঃ মুজিববর্ষে সারাদেশে রোপিত ১ কোটি গাছকে ‘স্মারক বৃক্ষ’ হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, এক কোটি চারা ছাড়াও চলতি বৃক্ষ রোপণ অভিযানকালে প্রতিটি সংসদীয় আসনের বিপরীতে ৫ হাজার করে মোট ১৫ লাখ বনজ, ফলদ ও ওষুধি চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থার ক্যাম্পাসে রোপণের জন্য বিতরণ করা হবে। এছাড়াও বন বিভাগের নিজস্ব ব্যবস্থাপনায় বনায়ন কার্যক্রমের আওতায় এ অর্থবছরে ৭ কোটি বৃক্ষ রোপণ করা হবে বলে জানান বনমন্ত্রী। বুধবার (১৫ জুলাই) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ প্রতিপাদ্য ধারণ করে সারাদেশে ১ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচি বিষয়ে ভার্চ্যুয়াল সাংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


এ সময় রোপণ পরবর্তীকালে এসব চারার যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। বনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই প্রতিটি জেলা ও উপজেলায় স্বাস্থ্য নির্দেশিকা মেনে ন্যূনতম একটি করে বনজ, ফলদ ও ওষুধি বৃক্ষের চারা রোপণের মাধ্যমে একই দিনে কর্মসূচি বাস্তবায়ন শুরু করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন