News71.com
 Bangladesh
 15 Jul 20, 07:19 PM
 209           
 0
 15 Jul 20, 07:19 PM

ঝিনাইদহের শৈলকূপায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত॥  

ঝিনাইদহের শৈলকূপায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত॥   

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের শৈলকূপায় কবীরপুরে জামাল হোসেন শেখ (৪৯) নামে এক মোটরসাইকেল ব্যবসায়ী নিহত হয়েছেন।বুধবার (১৫ জুলাই) দুপুরে ফরিদপুর মেডিক্যালে কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত জামাল শেখ ওই উপজেলার কবীরপুর বাজার পাড়ার মহসিন আলী শেখের ছেলে ও জামাল জামাল অটো শোরুমের মালিক ছিলেন। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকালে জামাল বিক্রিত মোটরসাইকেলের কিস্তির টাকা আদায়ের জন্য মোটরসাইকেলে হাটফাজিলপুর বাজারে যাচ্ছিলেন। তিনি বাজারের কাছে পৌছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে জামালের অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুরে পাঠানো। সেখানে চিকিৎিসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন