
নিউজ ডেস্কঃ ঈদুল আযহা উপলক্ষে মোট ৬টি পশুর হাট বসবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি।মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে তারা একথা জানানো হয়। হাটগুলোর মধ্যে একটি স্থায়ী এবং বাকী পাঁচটি অস্থায়ী হাট। স্থায়ী হাটটি হল গাবতলীর পশুর হাট।অস্থায়ী ৫টি হাট হচ্ছে উত্তরা ১৭ নম্বর সেক্টরে বৃন্দাবন হতে উত্তর দিকে বিজিএমইএ ভবন পর্যন্ত খালি জায়গা, কাওলা শিয়াল ডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজ সংলগ্ন মস্তুল ডুমনী বাজারমূখী রাস্তার উভয় পাশের খালি জায়গা, ভাটারা পশুর হাট, এবং উত্তরখান মৈনারটেক হাউজিং প্রকল্পের খালি জায়গা।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গবাদি পশুর হাট ঈদের দিনসহ মোট পাঁচ দিন চালু থাকবে। নির্ধারিত তারিখের বেশিদিন হাট পরিচালনা করা যাবে না।