
নিউজ ডেস্কঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিটে ২০ শতাংশ ছাড় দিচ্ছে। ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) যেকোনো কার্ড দিয়ে টিকিট কাটলেই এ সুবিধা পাওয়া যাবে। জানা গেছে, ইবিএল কার্ড দিয়ে অনলাইনে টিকিট কিনলে এ সুবিধা পাবেন যাত্রীরা। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ দুই রুটেই ২০ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা । পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ অফার চলবে। ইবিএল কার্ড দিয়ে বিমানের সব সেলস অফিস থেকে টিকিট কাটা যাবে। বিস্তারিত তথ্য বিমান ও ইবিএলের ওয়েবসাইট ছাড়াও বিমানের সব সেলস অফিস থেকে জানা যাবে ।