News71.com
 Bangladesh
 15 Jul 20, 10:46 AM
 247           
 0
 15 Jul 20, 10:46 AM

নমুনা সংগ্রহের চুক্তির সময় জেকেজিও ছিল লাইসেন্সহীন॥

নমুনা সংগ্রহের চুক্তির সময় জেকেজিও ছিল লাইসেন্সহীন॥

নিউজ ডেস্কঃ ‘ওভাল গ্রুপ লিমিটেড’ নামে একটি কোম্পানির কর্ণধার হিসেবে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেন আরিফুল চৌধুরী। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে সুযোগ বুঝে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নমুনা সংগ্রহের অনুমতি চেয়ে বসেন। জোবেদা খাতুন হেলথ কেয়ারের (জেকেজি) নামে স্বাস্থ্য অধদপ্তরের সঙ্গে সম্পন্ন করেন নমুনা সংগ্রহের চুক্তি।ইতোপূর্বে কোনো ধরনের ডায়াগনস্টিক পরীক্ষা কিংবা নমুনা সংগ্রহের অভিজ্ঞতা না থাকা জেকেজিকেই করোনার নমুনা সংগ্রহের অনুমতি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। কোনো এক অদৃশ্য ক্ষমতায় লাইসেন্স না থাকা প্রতিষ্ঠান জেকেজির নামেই চুক্তি বাগিয়ে নেন আরিফুল। অবশ্য চুক্তি সম্পন্ন হওয়ার মাস দুয়েক পর তড়িঘড়ি করে লাইসেন্স নেয় জেকেজি। করোনা পরীক্ষার নামে মনগড়া ভুয়া ফলাফল সরবরাহের দায়ে গ্রেফতার জেকেজির চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক বিভাগের রেজিস্ট্রার ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে তিনদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রথম দিনের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলার তদন্ত সংশ্লিষ্টরা এসব তথ্য জানান। পুলিশের এক কর্মকর্তা জানান, জেকেজি বিনামূল্যে করোনার নমুনা সংগ্রহের অনুমতি পেলেও টাকার বিনিময়ে নমুনা সংগ্রহ কিংবা পরীক্ষা না করেই ভুয়া ফলাফল সরবরাহের কথা স্বীকার করেছেন ডা. সাবরিনা। গত এপ্রিল মাসে নমুনা সংগ্রহের দায়িত্ব পেলেও জেকেজি লাইসেন্স নেয় জুন মাসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন