News71.com
 Bangladesh
 15 Jul 20, 10:41 AM
 198           
 0
 15 Jul 20, 10:41 AM

রাজধানীতে নির্মানাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু॥

রাজধানীতে নির্মানাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ রাজধানীর বাড্ডার আফতাব নগর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বিকাশ (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের সহকর্মী মিজানুর রহমান জানান, বিকাশের বাড়ি বরগুনা সদর উপজেলার ছোটভাইঝোড়া গ্রামে। নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি। বিকেলে আফতাব নগর লোহার ব্রীজ এলাকার একটি নির্মাণাধীন ভবনের ষষ্ঠ তলায় কাজ করার সময় নিচে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন