
নিউজ ডেস্কঃ যমুনা গ্রুপের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বাদ জোহর যমুনা ফিউচার পার্ক জামে মসজিদের সামনে জানাজা শেষে মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে।করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল ইসলাম বাবুল।গত ১৪ জুন নুরুল ইসলামের করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিনই তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।করোনায় তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়।