News71.com
 Bangladesh
 14 Jul 20, 06:28 PM
 232           
 0
 14 Jul 20, 06:28 PM

ভৈরবে অবৈধ ৮ কয়েল কারখানা ॥ ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত  

ভৈরবে অবৈধ ৮ কয়েল কারখানা ॥ ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত   

নিউজ ডেস্কঃ ভৈরবে অনুমতিহীন মশার কয়েল উৎপাদনের অপরাধে ৮ কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে শহরের বঙ্গবন্ধু সরণী সংলগ্ন বালুর মাঠ এলাকায় ৮ কারখানা মালিককে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খিসা। এ সময় অভিযানে ছিলেন কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক হ্রদয় রঞ্জন বণিক, র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ডিপুটি কোম্পানী কমান্ডার চন্দন দেবনাথ, ভৈরব পৌরসভার স্যানেটারী পরিদর্শক নাসিমা বেগম। এই ৮ কারখানার মালিক তিনজন। তাঁরা হলেন, জোনায়েত মিয়াকে ৪ লাখ টাকা, মেহেদী হাসানকে ৪ লাখ টাকা ও শ্যামলকে ২ লাখ টাকা। এই তিনজন কয়েল কারখানা মালিক ৮টি ব্রান্ডের কয়েল অবৈধভাবে উৎপাদন করছিল বলে র্যাব জানায় ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খিসা জানান, কারখানা মালিকরা সরকারী অনুমোদন ছাড়া অবৈধভাবে দেশের নামকরা বিভিন্ন ব্রান্ডের কয়েল নকল করে দীর্ঘদিন যাবত উৎপাদন করছিল। এসব কয়েলে বিএসটিআইসহ অন্যান্য সরকারী অনুমোদন ছিল না। এসব নকল কয়েল ব্যবহার করলে মানুষের শরীরে বিভিন্ন রোগের উপশম দেখা দিতে পারে। গোপন সংবাদের ভিত্তিতে এসব কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ লাখ টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন