
নিউজ ডেস্কঃ চট্টগ্রামে অপরাধীদের ব্যবহৃত মোবাইলের ‘আইএমইআই’ নম্বর পরিবর্তনকারী ‘মাস্টারমাইন্ড’ আহসান হাবীব অবশেষে ধরা পড়েছে পুলিশের হাতে। প্রতিটি মোবাইলের স্বতন্ত্র আইএমইআই নম্বরে যাবতীয় তথ্য থাকলেও পুলিশের নজরদারি এড়াতে আহসান মাত্র কয়েক মিনিটে সেই নম্বর পরিবর্তন করে দিতো। এমনকি বিশেষ কৌশলে কয়েকশ মোবাইলে একই ডিজিটের আইএমইআই নম্বর দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্তিতে ফেলেছে।ল্যাপটপের পাশাপাশি বিভিন্ন ডিভাইস ব্যবহার করে মোবাইলের ‘আইএমইআই’ নম্বর পরিবর্তনের কৌশল পুলিশ কর্মকর্তাদের দেখায় গ্রেফতার হওয়া ‘মাস্টারমাইন্ড’ আহসান হাবীব। বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে মুহূর্তেই পরিবর্তন হয়ে যায় মোবাইলের যাবতীয় তথ্য। সম্প্রতি বেশ কয়েকটি মামলার তদন্ত করতে গিয়ে একই আইএমইআই নম্বরের একাধিক মোবাইল সেট দেখে চমকে ওঠেন পুলিশ কর্মকর্তারা। আবার সেই সেটগুলো ব্যবহার হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এই অবস্থায় প্রকৃত অপরাধী শনাক্তে বিভ্রান্তিতে পড়ে যায় পুলিশ প্রশাসন।সিএমপি অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো. আবদুর রউফ বলেন, আমরা আইএমইআই নম্বর ট্র্যাকিং করে হারিয়ে যাওয় বা ছিনতাই হওয়া মোবাইলগুলো উদ্ধার করার চেষ্টা করি। কিন্তু প্রথমে মোবাইলটা ফ্লাশ করে আইএমইআই চেঞ্জ করে দেয়।