News71.com
 Bangladesh
 14 Jul 20, 11:25 AM
 296           
 0
 14 Jul 20, 11:25 AM

আশুলিয়ায় বাসে এক তরুনীকে ধর্ষণচেষ্টা ॥ বাসচালকসহ গ্রেফতার ৩  

আশুলিয়ায় বাসে এক তরুনীকে ধর্ষণচেষ্টা ॥ বাসচালকসহ গ্রেফতার ৩   

নিউজ ডেস্কঃ আশুলিয়ায় কৌশলে ডেকে নিয়ে বাসে তুলে এক তরুণীকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে বাসচালকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ওই তরুণী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে। গতকাল সোমবার (১৩ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ। গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার বাজিদপুর থানার গজারিয়ার গ্রামের ফেরদৌসের ছেলে বাসচালক আরিফ (১৮), গোপালগঞ্জ জেলার কাশীয়ানি থানার মহির উদ্দিনের ছেলে সহিদুল ইসলাম (২৮) ও লক্ষীপুর জেলা সদর থানার যোগমেন গ্রামের কামরুল ইসলামের ছেলে সজীব (১৯) ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আশুলিয়ার ডেন্ডাবর আমিন মডেল টাউন এলাকার ভুক্তভোগী তরুণী ও বাসচালক আরিফের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। গত ১০ জুলাই রাতে ভুক্তভোগী ওই তরুণী তার এক বান্ধবীর সঙ্গে আশুলিয়ার বাইপাইল এলাকায় যায়। এই সময় তার বন্ধু আরিফ ফোন করে তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে। পরে বাইপাইল ব্রিজের দক্ষিণ পাশে অপেক্ষারত অবস্থায় একটি শতাব্দী পরিবহনের খালি বাস চালিয়ে নিয়ে আসে আরিফ ও তার বন্ধু সহিদুল। এসময় বাসচালক আরিফ তার আরেক বন্ধু আসবে বলে ওই তরুণীকে বাসে উঠিয়ে অপেক্ষা করতে বলে। পরে আরিফ ও সহিদুলের সহযোগী সজিবসহ অজ্ঞাত কয়েক জন ওই বাসে উঠে বসে। এই সময় আরিফসহ অন্যরা তাকে কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হলে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন