News71.com
 Bangladesh
 14 Jul 20, 10:56 AM
 245           
 0
 14 Jul 20, 10:56 AM

করোনার পর বিমানের প্রথম বানিজ্যিক ফ্লাইট॥ ১৮৬ যাত্রী নিয়ে দুবাই পৌঁছালো বিমান

করোনার পর বিমানের প্রথম বানিজ্যিক ফ্লাইট॥ ১৮৬ যাত্রী নিয়ে দুবাই পৌঁছালো বিমান

নিউজ ডেস্কঃ প্রায় সাড়ে তিন মাস পর ১৮৬ যাত্রী নিয়ে দুবাই পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট।সোমবার (১৩ জুলাই) দুবাইয়ের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিট) দুবাই বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, সোমবার বিকেল ৪টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমানের ফ্লাইট। ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজে ১৮৬ জন যাত্রী ছিলেন। দুবাইয়ের স্থানীয় সময় ৭টা ৪০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। দেশে বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাব দেখা দিলে গত ২৪ মার্চ সবশেষ লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তখন থেকেই বিমানের সব রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে ৩ মাস পর সোমবার (১৩ জুলাই) থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট শুরু করলো রাষ্ট্রয়াত্ত এই উড়োজাহাজ সংস্থা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন