
নিউজ ডেস্কঃ শুল্কফাঁকি দিয়ে আমদানি পণ্য খালাসে সহযোগিতার অভিযোগে বেনাপোল কাস্টমস হাউজের তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দুই সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।ঢাকার আমদানিকারক আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ ভারত থেকে মটরপার্টসসহ আরো বেশকিছু পণ্য আমদানি করে। এসময় তিন কাস্টমস কর্মকর্তার যোগসাজসে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য ছাড় করিয়ে নেন।এ ঘটনায় বেনাপোল কাস্টমস হাউজের কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহকারি রাজস্ব কর্মকর্তা শহিদুল্লাহ ও ইবনে নোমানকে রোববার বিকেলে বহিষ্কার করা হয়।একইসঙ্গে সিঅ্যান্ডএফ এজেন্ট মদিনা এন্টারপ্রাইজ ও মাহিবি এন্টারপ্রাইজের লাইসেন্স বাতিল করা হয়।