News71.com
 Bangladesh
 13 Jul 20, 09:57 PM
 340           
 0
 13 Jul 20, 09:57 PM

রাজধানীতে হাতুড়ে ডাক্তার দম্পতির ভূল চিকিৎসায় প্রাণ গেলো গর্ববতী নারীর॥

রাজধানীতে হাতুড়ে ডাক্তার দম্পতির ভূল চিকিৎসায় প্রাণ গেলো গর্ববতী নারীর॥

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরখান থেকে মালা রানি দাস (৩৫) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ১০ দিন পরে আটক হাতুড়ে ডাক্তার দম্পতির দেখানো মতে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, হাসিনা ও তার স্বামী গোলাম রব্বানী। সোমবার (১৩ জুলাই) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন। তিনি জানান, ওই নারী তার স্বামী রবি লাল দাস ও তিন সন্তানকে নিয়ে উত্তরখান মধ্যপাড়া এলাকায় থাকেন। আনুমানিক গত ১০ দিন আগে ওই এলাকায় একটি বাসায় মালা হাতুড়ে ডাক্তার দম্পতির কাছে সন্তান গর্ভপাত করাতে যান। ওই হাতুড়ে ডাক্তার স্বামী-স্ত্রীর মিলে মালার গর্ভপাত করেন। একপর্যায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মালার মৃত্যু হয়। তখন ওই দম্পতি মালার মরদেহ গুম করার জন্য বস্তায় ভরে ওই এলাকার একটি ময়লা কচুরিপানার ডোবার মধ্যে ফেলে দেয়। তিনি আরো জানান, নিখোঁজ হওয়ার দুই দিন পর পরিবারের লোকজন থানায় একটি জিডি করেন। তখন তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে পুলিশ ওই দম্পতিকে আটক করে। পরে তাদের দেখানো মতে সোমবার বিকেলে মালার মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন