News71.com
 Bangladesh
 13 Jul 20, 09:56 PM
 292           
 0
 13 Jul 20, 09:56 PM

ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না।। মন্ত্রিপরিষদ সচিব

ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না।। মন্ত্রিপরিষদ সচিব

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও আসন্ন ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (১৩ জুলাই) মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না। পূর্ব নির্ধারিত তিন দিনই ছুটি থাকবে।এছাড়া ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ করা যাবে না, এ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান আনোয়ারুল ইসলাম।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে ঈদের আগে ও পরে মিলিয়ে তিন দিন ছুটি রয়েছে। করোনার কারণে ৬৬ দিনের টানা ছুটি শেষে গত ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস-আদালত চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন