
নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসের মধ্যেই বাংলাদেশ রেলওয়েতে যোগ হচ্ছে ১০টি ব্রডগেজ ইঞ্জিন (লোকোমোটিভ)। সোমবার (১৩ জুলাই) সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছে রেলপথ মন্ত্রণালয়।রেল সূত্র জানায়, রেলওয়েতে ইঞ্জিন সংকট থাকায় ১০টি ব্রডগেজ ইঞ্জিন আনার উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় ভারত থেকে এ ইঞ্জিনগুলো আনা হচ্ছে। চলতি জুলাই মাসের মধ্যে ইঞ্জিনগুলো দেশে পৌঁছানোর কথা রয়েছে।এ বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ভারত থেকে দশটি মিটারগেজ এবং দশটি ব্রডগেজ ইঞ্জিন আনার কথা ছিল। কিন্তু আমরা শুধুমাত্র দশটি ব্রডগেজ ইঞ্জিন আনবো। মিটারগেজ ইঞ্জিন নেবো না। কারণ এগুলো আমরা পরীক্ষা করে দেখেছি।ভারতে যেহেতু মিটারগেজ ইঞ্জিনে ট্রেন চলে না, সেহেতু সেগুলো ২০ থেকে ৩০ বছরের পুরনো হয়ে গেছে। তাই মিটারগেজ ইঞ্জিনগুলো আমাদের কাজে লাগবে না। এখন শুধু দশটি ব্রডগেজ ইঞ্জিন আসবে।তিনি বলেন, ২০ জুলাইয়ের পর যেকোনো দিন ইঞ্জিনগুলো দেশে আসবে। জুলাইয়ের মধ্যে যেকোনো দিন সেগুলো আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।এই দশটি ব্রডগেজ ইঞ্জিন ভারত থেকে সম্পূর্ণ অনুদান হিসেবে নিয়ে আসা হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী।