News71.com
 Bangladesh
 12 Jul 20, 10:02 PM
 273           
 0
 12 Jul 20, 10:02 PM

মাস্কসহ সুরক্ষা সামগ্রী ক্রয়ে দুর্নীতি॥ কেন্দ্রীয় ঔষধাগারের ৬ কর্মকর্তাকে দুদকে তলব

মাস্কসহ সুরক্ষা সামগ্রী ক্রয়ে দুর্নীতি॥ কেন্দ্রীয় ঔষধাগারের ৬ কর্মকর্তাকে দুদকে তলব

নিউজ ডেস্কঃ করোনাকালীন মাস্ক, পিপিইসহ অন্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী কেনায় দুর্নীতি অনুসন্ধানে কেন্দ্রীয় ঔষধাগারের ছয় কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।।রোববার (১২ জুলাই) দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরে এক তলবি নোটিশের মাধ্যমে এসব কর্মকর্তাকে তলব করা হয়।যাদের তলব করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক সহকারী পরিচালক উপপরিচালক ও পিঅ্যান্ডসি ডা. মো. জাকির হোসেন, সাবেক মেডিক্যাল অফিসার (চিফ কো-অর্ডিনেটর) ডা. জিয়াউল হক, (মজুদ ও বিতরণ) ও বর্তমানে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহজাহান, সাবেক ডেস্ক অফিসার-৮ ও অতিরিক্ত দায়িত্ব (স্টোর) ডা. সাব্বির আহম্মেদ, স্টোর অফিসার কবির আহম্মেদ এবং সিনিয়র স্টোর কিপার মো. ইউসুফ ফকির।এদের মধ্যে প্রথম তিনজনকে আগামী ১৯ জুলাই এবং পরবর্তী তিনজনকে ২০ জুলাই তারিখে তলব করা হয়েছে।তলবি নোটিশে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং কেন্দ্রীয় ঔষধাগারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-১৯ এর চিকিৎসার জন্য নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের তাদের বক্তব্য শোনা ও গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন