
নিউজ ডেস্কঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোহিদুজ্জামান রওনক (২০) নামে বিশ্ববিদ্যালয় পড়ূয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।রোববার (১২জুলাই) দুপুর ২টায় ঈশ্বরদী পৌর এলাকার পশ্চিমটেংরী নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।রওনক ঈশ্বরদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম আসাদুজ্জামান পিন্টুর একমাত্র সন্তান ছিলেন। তিনি ঢাকাস্থ বেসরকারি ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের প্রকৈাশলী বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। নিহতের চাচাতো ভাই আশিকুজ্জামান আপন জানান, বৃষ্টির সময় বাড়ির উঠানে থাকা কাপড় তুলতে যান রওনক। এ সময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। বৃষ্টি থেমে গেলে কিছুসময় পর তার বড় চাচি বাইরে বের হয়ে দেখতে পান রওনক মাটিতে পড়ে আছেন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।