News71.com
 Bangladesh
 12 Jul 20, 09:53 PM
 199           
 0
 12 Jul 20, 09:53 PM

বিচার প্রার্থীদের ভার্চুয়াল কোর্টের সাহায্য নিতেই হবে॥ আইনমন্ত্রী

বিচার প্রার্থীদের ভার্চুয়াল কোর্টের সাহায্য নিতেই হবে॥ আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, করোনা পরিস্থিতি ভালো হলে আদালত স্বাভাবিকভাবেই চলবে। ভার্চুয়াল আদালত কেবল বিশেষ পরিস্থিতিতে বা বিশেষ বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হবে। তিনি বলেন, করোনা ভাইরাস আমাদের কতোদিনে ছেড়ে যাবে তা আমরা জানি না। যদি করোনা ভাইরাসের প্রকোপ আরও বাড়ে তাহলে আমাদের ভার্চুয়াল কোর্টের সাহায্য নিতেই হবে। কারণ, বিচার ব্যবস্থার কার্যক্রম চালু রাখতে হবে। স্বাধীন ও ন্যায় বিচার প্রাপ্তির জন্য জনগণের আশা পূরণ করতেই হবে। রোববার (১২ জুলাই) অধস্তন আদালতের আইনজীবীদের ‘ভার্চুয়াল আদালত পদ্ধতি ব্যবহারে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এক অনলাইন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে আইনমন্ত্রী এ কথা বলেন।আইন ও বিচার বিভাগের উদ্যোগে এবং জিআইজেড বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উদ্বোধনী দিনে ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়।আইনমন্ত্রী বলেন, সারাবিশ্ব এবং দেশের সব বিভাগ কিন্তু ভার্চুয়ালের দিকেই এগিয়ে যাচ্ছে। বিচার বিভাগ যদি ভার্চুয়ালের দিকে এগিয়ে না যায় তাহলে শুধু বিশ্বে নয় দেশেও পিছিয়ে থাকবে। আমরা সমালোচনার সম্মুখীন হবো। জনগণ আমাদের ওপর আস্থা রাখতে চিন্তা করবে। সেসব ক্ষেত্র বিবেচনা করেই ভার্চুয়াল আদালত সম্পর্কিত প্রশিক্ষণের আয়োজন করেছে সরকার। এ বিষয়ে পর্যায়ক্রমে সারাদেশের আইনজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন