News71.com
 Bangladesh
 11 Jul 20, 11:35 PM
 214           
 0
 11 Jul 20, 11:35 PM

ভিসা ও মাস্টারকার্ড থেকে টাকা আসবে ডাক বিভাগের ‘নগদ’ অ্যাকাউন্টে॥

ভিসা ও মাস্টারকার্ড থেকে টাকা আসবে ডাক বিভাগের ‘নগদ’ অ্যাকাউন্টে॥

নিউজ ডেস্কঃ  ভিসা ও মাস্টারকার্ড থেকে এখন খুব সহজেই কোনো ধরনের চার্জ ছাড়াই বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা ‘নগদ’ অ্যাকাউন্টে টাকা আনা যাবে। ‘নগদ’-এর অ্যাড মানি সেবার মাধ্যমে গ্রাহকরা দেশের যেকোনো ব্যাংকের ইস্যু করা ভিসা ও মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড থেকে মূহুর্তেই তাদের নিজের ও অন্যের ‘নগদ’ অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে পারবেন। করোনা মহামারির এ সময়ে রাষ্ট্রীয় সেবা ‘নগদ’ মানুষের জীবনকে আরও সহজ করার জন্য ক্লান্তিহীন কাজ করছে। তারই অংশ হিসেবে একইসঙ্গে বিশ্বের অন্যতম দুটি জনপ্রিয় কার্ডের সেবা গ্রাহকদের হাতে এনে দিল ‘নগদ’। ফলে এখন থেকে চাইলেই যেকোনো সময় যেকোনো স্থান থেকে কোনো ধরনের ঝুঁকি ছাড়াই ভিসা ও মাস্টারকার্ড থেকে ‘নগদ’ অ্যাকাউন্টে টাকা আনা যাবে।

 

গতকাল শুক্রবার এক ওয়েবিনারের মাধ্যমে সেবাটির উদ্বোধন করেন মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।এ সময় মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘গত ১৫ মাসের যাত্রায় ‘নগদ’ নানা দিক দিয়ে দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে। এক্ষেত্রে প্রযুক্তিই বড় ভূমিকা রেখেছে। ভিসা ও মাস্টারকার্ড ‘নগদ’-এর সাথে যুক্ত হওয়ায় তাদের সেবার মান আরও বৃদ্ধি পাবে। অ্যাড মানি’র এই নতুন সেবা একদিকে যেমন গ্রাহকদের উদ্যোক্তা পয়েন্টে গিয়ে নিজের অ্যাকাউন্টে টাকা ক্যাশইন করার ঝামেলা থেকে মুক্তি দেবে, অন্যদিকে তেমনি ‘নগদ’ অ্যাকাউন্টের মাধ্যমে মোবাইল রিচার্জ, সেন্ড মানি, পেমেন্ট ও ইউটিলিটি বিল প্রদানের মতো প্রয়োজনীয় সেবার ব্যবহার আরও সহজতর হবে। আমি বিশ্বাস করি আর্থিক অন্তর্ভূক্তির বিবেচনায় ‘নগদ’ এখন বিশ্বের রোল মডেল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন