News71.com
 Bangladesh
 11 Jul 20, 11:34 PM
 198           
 0
 11 Jul 20, 11:34 PM

৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ছে ইতালি’র জরুরি অবস্থা॥

৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ছে ইতালি’র জরুরি অবস্থা॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালিতে জরুরি অবস্থা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। শুক্রবার (১০ জুলাই) একটি অনুষ্ঠানে এমনই ঘোষণা দেন কন্তে।করোনা মহামারি আগ্রাসনের প্রথম দিকে ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা জারির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী কন্তে। ২০২০ সালের পহেলা ফেব্রুয়ারি তা কার্যকর হয়। ছয় মাসের এই জরুরি অবস্থাকে এখন বৃদ্ধিকরে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কথা  চিন্তা করছে সরকার। জরুরি অবস্থা প্রসারিত করার সিদ্ধান্ত নেয়া হলে আপনারা অবাক হবেন না। এক প্রেস কনফারেন্সে তিনি সাংবাদিকদের কথাগুলো বলেছিলেন ।তিনি আরও বলেন, আমরা যদি জরুরি অবস্থা বাড়িয়ে না রাখি তবে আমাদের আর উপায় থাকবে না এবং নজরদারি চালিয়ে যাওয়া, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ও সরঞ্জামাদির জন্য যাতে সহজে হস্তক্ষেপ করতে সক্ষম হয় সরকার তার ব্যবস্থা করে রাখা।প্রধানমন্ত্রী কন্তে বলেন, আমরা যুক্তিসঙ্গতভাবে জরুরি অবস্থা বাড়ানোর দিকে এগিয়ে যাচ্ছি। মন্ত্রিপরিষদকে অবশ্যই সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে হবে। যুক্তিসঙ্গতভাবে জরুরি অবস্থা অব্যাহত রাখার শর্ত রয়েছে। আমাদের অবশ্যই ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখতে হবে।ইতালির বিভিন্ন অঞ্চলে সংক্রমণ এখনও বাড়ছে বলে প্রধানমন্ত্রী বলেন,  যে পাঁচটি অঞ্চলের একটি এমিলিয়ো রোমানিয়া (বলনিয়া ১.২) ভেনেতো (ভেনিস ১.২), তুসকানা (ফ্লোরেন্স ১.১৭), লাজিও (রোম ১.০১) এবং পিউমন্তে ১.০৬। এরবাইরে লুম্বারদিয়া (মিলান) সবচেয়ে খারাপ অবস্থায় এখনও চলমান আছেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন