News71.com
 Bangladesh
 11 Jul 20, 07:10 AM
 292           
 0
 11 Jul 20, 07:10 AM

করোনায় রিজেন্ট হাসপাতাল মালিক শাহেদের বাবার মৃত্যু॥

করোনায় রিজেন্ট হাসপাতাল মালিক শাহেদের বাবার মৃত্যু॥

নিউজ ডেস্কঃ পলাতক রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদের বাবা সিরাজুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেছেন।ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘সিরাজুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তিনি তাদের হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।আশীষ কুমার বলেন, ‘গত ৪ জুলাই মো. সাহেদ তার বাবাকে ভর্তি করাতে নিয়ে আসেন। এখানে ভর্তির পর করোনা পরীক্ষায় পজিটিভ আসে। তাকে (মো. সাহেদকে) আমি বলেছিলাম, যেহেতু আপনার হাসপাতাল কোভিড ডেডিকেটেড, তাই রিজেন্টে নিয়ে যান। তখন তিনি আমাকে তার হাসপাতালে কোনো সার্ভিস না থাকার কথা বলেন।’ভর্তির পর প্রথম দুই দিন সাহেদ তার বাবার খোঁজ নিয়েছেন। যেদিন রিজেন্টে র‌্যাব অভিযান চালায় সেদিন রাতেও তিনি ফোন করেছিলেন, কিন্তু তারপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়, বলেন জানান ডা. আশীষ কুমার।তিনি বলেন, ‘আমাদের কাছে মো. সাহেদের ফোন নম্বর ছাড়া আর কারও নম্বর ছিল না। তার বাবার মৃত্যুর পর সংবাদ যাওয়ার জন্য সমস্যায় পড়েছিলাম। তার সব নম্বর বন্ধ পেয়েছি। সাহেদের স্ত্রী বাংলাদেশ টেলিভিশনের খবর পাঠক— পরে তার সাথে যোগাযোগ করা হলে তিনি হাসপাতালে বাড়ির কেয়ারটেকার ও ড্রাইভারকে পাঠিয়ে নিয়ম অনুযায়ী তারা লাশটি রিসিভ করে নিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন