News71.com
 Bangladesh
 09 Jul 20, 10:49 PM
 411           
 0
 09 Jul 20, 10:49 PM

ভিয়েতনামে মানবপাচারের ঘটনায় আটক ৩॥

ভিয়েতনামে মানবপাচারের ঘটনায় আটক ৩॥

নিউজ ডেস্কঃ অবৈধভাবে ভিয়েতনামে গিয়ে আটকে পড়া ২৭ জন এবং ভিয়েতনাম ফেরত ১১ জন বাংলাদেশি নাগরিক পাচারের ঘটনায় চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।বুধবার (০৮ জুলাই) দিনগত রাতে রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার বলেন, ভিয়েতনামে মানবপাচারের সঙ্গে জড়িত চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুর ১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন