
নিউজ ডেস্কঃ আগামীতে কোভিড নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কেউ বিমানে উঠতে পারবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। একটি প্রতিষ্ঠানকে কোভিড-১৯ পরীক্ষা ও সার্টিফিকেট প্রদানের দায়িত্ব দেয়া হবে বলেও জানান তিনি। ইতালি থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানো দুঃখজনক বলেও মন্তব্য করেন মন্ত্রী।এদিকে, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে সব ফ্লাইট বাতিল করেছে ইতালি সরকার।বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ইতালি থেকে দেশে ফিরবে ১ শিশুসহ ১৫২ জন বাংলাদেশি। তবে ফ্লাইট কখন দেশে ফিরবে এ নিয়ে ধোঁয়াশা ছিল ফেরত আসা যাত্রীদের স্বজনদের মধ্যে। অনেকেই বিমানবন্দর এসে ফেরত যান।একজন বলেন, 'আজকে ১০ টা বাজে আসার কথা ছিল, তাই এসে অপেক্ষা করছি। কিন্তু এখান থেকে আমরা কোনো তথ্য পাচ্ছি না।'এদিকে, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে সব ফ্লাইট বাতিল করেছে ইতালি সরকার। শুধু বাংলাদেশি নয়, কোনো বিদেশি নাগরিকও বাংলাদেশ থেকে ইতালিতে ঢুকতে পারবেন না বলে সার্কুলার জারি করেছে দেশটির সরকার।