News71.com
 Bangladesh
 09 Jul 20, 10:35 PM
 232           
 0
 09 Jul 20, 10:35 PM

ডিএমপির ৫ থানার ওসিসহ ১৬ পরিদর্শককে বদলি॥

ডিএমপির ৫ থানার ওসিসহ ১৬ পরিদর্শককে বদলি॥

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে রাজধানীর পাঁচ থানার অফিসার ইনচার্জও (ওসি) রয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। পাচটি থানার মধ্যে রয়েছে- খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমানকে ডিএমপির অপরাধ বিভাগের পুলিশ পরিদর্শক, হাজারীবাগ থানার অফিসার্স ইনচার্জ মো. ইকরাম আলী মিয়াকে ধানমন্ডি থানা অফিসার ইনচার্জ, হাজারীবাগ থানা অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবিরকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক সিটি-ইন্টিলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, শাহআলী থানা অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দীন মিয়াকে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ, তেজগাঁও থানা অফিসার ইনচার্জ মো. শামীম অর রশিদ তালুকদারকে পুলিশ পরিদর্শক প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন। এছাড়াও আরও ১১ পুলিশ পরিদর্শককে বদলির আদেশ দেওয়া হয়েছে। নিচে বদলি আদেশের কপি দেওয়া হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন