News71.com
 Bangladesh
 09 Jul 20, 10:33 PM
 208           
 0
 09 Jul 20, 10:33 PM

অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত যেখানেই যেখানে পাচ্ছি ধরছি॥প্রধানমন্ত্রী

অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত যেখানেই যেখানে পাচ্ছি ধরছি॥প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিবাজদের দল পরিচয় না দেখা হলেও আওয়ামী লীগের বিরুদ্ধেই আঙুল তোলা হয়।বৃহস্পতিবার (০৯ জুলাই) সকালে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। যুগোপযোগী পাট শিল্পের পরিকল্পনা নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পুরানো পাটকল দিয়ে লাভ করা সম্ভব নয়, তাই শ্রমিকদের বেতন দিয়ে অব্যাহতি দেয়া হচ্ছে।কোভিড সংক্রমণের চূড়ায় যখন বাংলাদেশ তখন একের পর এক বেরিয়ে আসছে স্বাস্থ্যখাতের নানা অনিয়ম ও দুর্নীতি। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর হাতে ধরা পড়ছে সেবার নামে প্রতারণা করা দুষ্কৃতিকারীরা। সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আজ যেসব খবরগুলো পড়ছেন সেটা কারা করেছে? অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত যাকেই আমরা যেখানে পাচ্ছি সেখানে ধরছি, আর ধরছি বলেই যেন আমরা চোর ধরে চোর হয়ে যাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন