
নিউজ ডেস্কঃ করোনা মহামারীতে দরিদ্র পরিবারে পুষ্টিকর খাবার সরবরাহে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রায় ৫৯ কোটি টাকার প্রকল্প সহায়তা। বুধবার (৮ জুলাই) ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিলার ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাসকারী দরিদ্র মানুষের কাছে খাদ্য ও পুষ্টি সহায়তা পৌঁছে দিতে একটি পাইলট কর্মসূচির ঘোষণা দিয়েছেন। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৫৯ কোটি টাকা (৭ মিলিয়ন ডলার)। ইউএসএআইডি World Food Programme এর মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করবে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মিলারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, এমপি এবং বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রাগান। এই পাইলট কর্মসূচি কোভিড-১৯ মহামারী মোকাবিলায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সরকারের দেয়া বিভিন্ন ধরনের সহায়তা কর্মসূচির অংশ।যুক্তরাষ্ট্র সরকার, USAID Bangladesh, CDC, U.S. Department of Agriculture, U.S. Department of Defense (DoD)-সহ আরও অনেক সংস্থার মাধ্যমে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করছে।