News71.com
 Bangladesh
 08 Jul 20, 07:06 PM
 237           
 0
 08 Jul 20, 07:06 PM

পরীক্ষা গ্রহনের দাবীতে আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা॥

পরীক্ষা গ্রহনের দাবীতে আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা॥

নিউজ ডেস্কঃ মেডিকেলের শেষ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল প্রফেশনাল পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে শেষ করে সেপ্টেম্বরের মধ্যে ইন্টার্ন চিকিৎসক হিসেবে নিয়োগের দাবি জানিয়েছেন। পরীক্ষা ও নিয়োগসহ বিভিন্ন দাবিতে বুধবার (৮ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে আন্দোলনে নামেন বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে খুব দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান কর্তৃপক্ষ।শিক্ষার্থীদের দাবি, ঠুনকো কারণে তাদের ফাইনাল প্রফেশনাল পরীক্ষা পেছানো হচ্ছে। গত নভেম্বরের পরে চলতি বছরের মে মাসে পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পেছানো হয়। আন্দোলনরত এসব শিক্ষার্থীদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা শেষ করে সেপ্টেম্বরেই ইন্টার্ন চিকিৎসক হিসেবে নিয়োগ দিতে হবে তাদের। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।এক শিক্ষার্থী বলেন, আমরা সেপ্টেম্বর মাস থেকে ইন্টার্ন হিসেবে জয়েন করতে চাই।আরেক শিক্ষার্থী বলেন, তাদেরও যেমন ঝুঁকি, আমাদেরও তেমন ঝুঁকি রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন