News71.com
 Bangladesh
 08 Jul 20, 06:34 PM
 246           
 0
 08 Jul 20, 06:34 PM

হিলিতে সেনাবাহিনীর সহায়তায় ঘর পেল মুক্তিযোদ্ধার পরিবার॥

হিলিতে সেনাবাহিনীর সহায়তায় ঘর পেল মুক্তিযোদ্ধার পরিবার॥

নিউজ ডেস্কঃ হিলিতে মুক্তিযোদ্ধা মৃত সার্জেন্ট আব্দুর রাজ্জাকের পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করেছে সেনাবাহিনী।বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার ফকিরপাড়া এলাকার ওই মুক্তিযোদ্ধার স্ত্রী সফুরা বেওয়ার হাতে চাবি হস্তান্তর করেন খোলাহাটি ক্যান্টনমেন্টের ৪ হর্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রহমান সিদ্দিকি।এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল, পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, মুক্তিযোদ্ধা লিয়াকত আলীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।ঘর পেয়ে সফুরা বেওয়া জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে আজকে একটি টিন সেটের বাড়ি দিয়েছে আমাকে। এতে সন্তানদের নিয়ে সেই ঘরে বসবাস করতে পারবো।এদিকে খোলাহাটি ক্যান্টনমেন্টের ৪ হর্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রহমান সিদ্দিকি জানান, বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে গৃহহীন মুক্তিযোদ্ধা সেনা সদস্য পরিবারের জীবনযাত্রার মানউন্নয়নের এই গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়িত করার পদক্ষেপ নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে হিলিতে ৫ লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা সেনা সদস্য মৃত আব্দুর রাজ্জাকের পরিবারকে একটি ঘর দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন