News71.com
 Bangladesh
 08 Jul 20, 12:30 PM
 186           
 0
 08 Jul 20, 12:30 PM

ডিএসসিসিতে প্রথমবারের মতো ৩ প্যানেল মেয়র॥

ডিএসসিসিতে প্রথমবারের মতো ৩ প্যানেল মেয়র॥

নিউজ ডেস্কঃ মঙ্গলবার (৭ জুলাই) ডিএসসিসির এক বোর্ড সভায় প্যানেল মেয়র নির্বাচিত করা হয়। তারা হলেন, ৪৬ নম্বর ওয়ার্ডের (সাধারণ) কাউন্সিলর মো. শহিদ উল্লাহ, ১৪ নম্বর ওয়ার্ডের (সাধারণ) কাউন্সিলর ইলিয়াসুর রহমান ও সংরক্ষিত আসনের ফারজানা ইয়াসমিন বিপ্লবী। মেয়র প্যানেল নির্বাচনে উল্লেখিত তিন জনের নাম প্রস্তাব করা হলে পরিষদ সর্বসম্মতিক্রমে তাদেরকে নির্বাচন করেন বলে জানানো হয় ডিএসসিসির পক্ষ থেকে। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা সিটি কর্পোরেশনকে যেমনি গণতান্ত্রিকভাবে পরিচালিত করতে চাই, তেমনি আইন অনুযায়ী পরিচালিত করতে চাই। আইনের কোনো ব্যত্যয় হোক সেটা আমরা চাই না।


মেয়র শেখ তাপস এ সময় কাউন্সিলরদের ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষকে সেবা দেওয়াই আমাদের অন্যতম লক্ষ্য। সেজন্য নতুন সময়সূচি অনুযায়ী ডিএসসিসির সব ওয়ার্ডে যে লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, ইতোমধ্যে তা জনগণের মাঝে আশার সঞ্চার করেছে এবং জনগণ তাদের সন্তুষ্টি প্রকাশ করছে। এই সাফল্যের দাবিদার আপনারাই। এই কার্যক্রমকে সফল করতে আপনারা নিরলস পরিশ্রম করছেন বলেই আমরা নতুন করে ডিএসসিসিকে গড়ে তোলার যে রূপকল্প হাতে নিয়েছি, তা বাস্তবায়নও গতি পেয়েছে। এ সময় তিনি বোর্ড সভার আলোচ্য সূচি এবং আগামীদিনে ডিএসসিসিকে ঢেলে সাজানোর পরিকল্পনা ও রূপকল্প উপস্থাপন করেন এবং কাউন্সিলররা তাতে একযোগে একাত্মতা প্রকাশ করে সেই রূপকল্প বাস্তবায়নে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন