News71.com
 Bangladesh
 07 Jul 20, 09:49 PM
 412           
 0
 07 Jul 20, 09:49 PM

১৬ বছর বয়সীরাও অনলাইনে পাচ্ছে এনআইডি॥

১৬ বছর বয়সীরাও অনলাইনে পাচ্ছে এনআইডি॥

নিউজ ডেস্কঃ দেশের নাগরিকদের জন্য আরেকটি সুখবর দিল নির্বাচন কমিশন (ইসি)। এবার ১৬ বছর বয়সীরাও নিজেরাই নিজেদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির এনআইডি শাখার অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান। তিনি বলেন, সরকারের ১৮ বছরের নিচের বয়সীদের এনআইডি দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ সুযোগটি দেওয়া হচ্ছে। ২০২০ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় ১৬ বছর বয়সীদেরও তথ্য সংগ্রহ করা হয়েছিল। তারা অনলাইনে গিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে এনআইডি ডাউনলোড করে নিতে পারবে। এর আগে গত মার্চে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে সীমিত আকারে উপজেলা পর্যায়ে ১০ জন করে শুভেচ্ছাস্বরূপ এই কার্ড পেয়েছেন।

উল্লেখ্য দেশে বর্তমানে ভোটারের সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। এদের মধ্যে ৫৫ লাখ ৭৯ হাজার ৩০ জন প্রাপ্তবয়স্ক (১৮ বছর বয়স) নাগরিক নতুন ভোটার হিসেবে চলতি বছর মার্চে যুক্ত হয়েছেন। যারা নতুন ভোটার হয়েছেন তাদের এনআইডি অনলাইনে আগে থেকেই দিচ্ছে নির্বাচন কমিশন। এখন ১৬ ও ১৭ বছর বয়সীরাও এই সুযোগ পাবে। বর্তমানে লেমিনেটিং করা এনআইডি পাচ্ছেন (করোনার কারণে বিতরণ বন্ধ রয়েছে) বা অনলাইন থেকে ডাউনলোড করে নিচ্ছেন, ভবিষ্যতে তারা স্মার্টকার্ড পাবেন। স্মার্টকার্ড প্রস্তুতের কাজও এগিয়ে চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন