News71.com
 Bangladesh
 07 Jul 20, 09:27 PM
 190           
 0
 07 Jul 20, 09:27 PM

করোনা উপসর্গ নিয়ে মৃত্যুতেও সাংবাদিক পরিবার পাবে ৩ লাখ টাকা॥তথ্যমন্ত্রী  

করোনা উপসর্গ নিয়ে মৃত্যুতেও সাংবাদিক পরিবার পাবে ৩ লাখ টাকা॥তথ্যমন্ত্রী   

নিউজ ডেস্কঃ করোনা কিংবা করোনার উপসর্গ নিয়ে মারা গেলে প্রত্যেক সাংবাদিক পরিবারকে সরকার তিন লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।তিনি বলেন, করোনা ভাইরাসের প্রকোপ, ভয়াবহতা ও প্রতিরোধের উপায় সম্পর্কে মানুষ যেন ঠিকভাবে জানতে পারে এবং একইসঙ্গে এসময় যারা কর্মে নিয়োজিত তারা যাতে দায়িত্বশীল পদক্ষেপ নেয়, সেজন্য এ পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় প্রেসক্লাব পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।হাছান মাহমুদ বলেন, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে গণমাধ্যমের প্রতি অনুরোধ ছিল তারা যেন গুজব রটনাকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকে ও গণমাধ্যম যাতে চালু থাকে। আমরা দেখছি অনেক প্রতিকূলতার পরও গণমাধ্যম চালু রয়েছে। অনেক সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন এবং বেশ কয়েকজন ইতোমধ্যে মারাও গেছেন।‘আমরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে করোনা কিংবা করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া প্রত্যেক সাংবাদিক পরিবারকে তিন লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যেই ছয়টি পরিবারকে এ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে করোনাকালে অসুবিধায় নিপতিত সাংবাদিকদের এককালীন ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। সাংবাদিক ইউনিয়ন, প্রেসক্লাব ও ডিসি অফিস এ কাজে সহায়তা করছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন