
নিউজ ডেস্কঃ করোনা সংকটে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের আরেকটি অংশ বিশেষ ফ্লাইটে ফ্রান্স এসে পৌঁছেছে। তাদেরকে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকার আহ্বান জানানো হয়েছে।করোনা সঙ্কটে বাংলাদেশে আটকে পড়া ফ্রান্স প্রবাসীরা বিশেষ ফ্লাইটে ফ্রান্সে ফিরছেন। এরমধ্যে বিমান বাংলাদেশসহ বিভিন্ন কোম্পানির ফ্লাইটে তারা ফ্রান্সে ফিরেছেন। সর্বশেষ একটি ফ্লাইটে ১৪৫ বাংলাদেশি ফ্রান্সে ফেরেন।ফ্রান্সে ফিরতে পেরে প্রবাসীরা তাদের আনন্দ প্রকাশ করেছেন।এদিকে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসসহ সংশ্লিষ্টরা আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পেরে যেমন আনন্দিত, তেমনি তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।করোনা সঙ্কটে এখনো বাংলাদেশে আটকে আছেন অনেক ফ্রান্স প্রবাসী। অচিরেই তাদের ফিরিয়ে আনা হবে বলে জানান সংশ্লিষ্টরা।