News71.com
 Bangladesh
 07 Jul 20, 01:11 PM
 253           
 0
 07 Jul 20, 01:11 PM

জাতিসংঘ মহাসচিবের কাছে যুদ্ধবিরতির যৌথ বিবৃতি হস্তান্তর॥

জাতিসংঘ মহাসচিবের কাছে যুদ্ধবিরতির যৌথ বিবৃতি হস্তান্তর॥

নিউজ ডেস্কঃ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে বৈশ্বিক যুদ্ধবিরতির আবেদনের সপক্ষে গৃহীত যৌথ বিবৃতি হস্তান্তর করেছে বাংলাদেশ।যৌথ বিবৃতি হস্তান্তরকালে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা মহাসচিবকে বলেন, বিশ্বের সকল সংঘাতপূর্ণ এলাকায় তাৎক্ষণিকভাবে যুদ্ধ থামাতে এই যৌথ বিবৃতি নিশ্চয়ই আপনার হাতকে আরও শক্তিশালী করব।মঙ্গলবার (৭ জুলাই) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈশ্বিক যুদ্ধবিরতির আবেদনে সাড়া দিয়ে বাংলাদেশসহ ১০টি দেশের (ইকুয়েডর, মিশর, জ্যামাইকা, জাপান, মালয়েশিয়া, ওমান, সেনেগাল, স্লোভেনিয়া, সুইডেন ও বাংলাদেশ) স্থায়ী প্রতিনিধিরা যৌথ বিবৃতিটি গত ৬ জুলাই ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মহাসচিবের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।উল্লেখ্য, ১০টি দেশের সহ-উদ্যোগে প্রণীত এই যৌথ বিবৃতিটি গত ২২ জুন প্রকাশ করা হয়। এটি জাতিসংঘের ১৭২টি সদস্য দেশ ও পর্যবেক্ষক সদস্যসমূহ সমর্থন করে। মহাসচিবের আবেদনে এ পর্যন্ত এটিই ছিল সদস্য দেশসমূহের সর্বোচ্চ রাজনৈতিক সমর্থন। কোভিড-১৯ এর সময়ে যুদ্ধ ও বৈরিতার প্রভাবে বিপর্যস্থ মানবতার জন্য এই বিবৃতিটি বৈশ্বিক সংহতি ও মমত্ববোধের এক শক্তিশালী ও স্পষ্ট বার্তা বহন করে এনেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন