News71.com
 Bangladesh
 06 Jul 20, 09:54 PM
 340           
 0
 06 Jul 20, 09:54 PM

নতুন অর্থবছরে একনেকে ৯ প্রকল্প অনুমোদন॥

নতুন অর্থবছরে একনেকে ৯ প্রকল্প অনুমোদন॥

নিউজ ডেস্কঃ ২০২০-২১ অর্থবছরের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সরকারের নয়টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের ব্যয় হবে ২ হাজার ৭৪৪ কোটি ৪৪ লাখ টাকা।একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।তিনি জানান, একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো বিদ্যুৎ বিভাগের ইনস্টিটিউট অব সিঙ্গেল পয়েন্ট মুড়িং (এসপিএম) উইথ ডাবল পাইপ লাইন (২য় সংশোধনী) প্রকল্প, ঘোড়াশাল ৩য় ইউনিট রি-পাওয়ারিং (১ম সংশোধিত) প্রকল্প, পানি সম্পদ মন্ত্রণালয়ের নওগাঁ জেলার ধামুইর হাট-পত্নীতলা ও মহাদেবপুর উপজেলাধীন তিনটি প্রকল্পের পুনর্বাসন এবং আত্রাই নদীর ড্রেজিংসহ তীর সংরক্ষণ প্রকল্প, দিনাজপুর শহর রক্ষা প্রকল্পের পুনর্বাসন এবং দিনাজপুর শহর সংলগ্ন ঢেপা ও গর্ভেশ্বরী নদী সিস্টেম ড্রেজিং/খনন প্রকল্প, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-চিলমারি উপজেলার সদর দফতরের সঙ্গে সংযোগকারী সড়কে তিস্তা নদীর উপর ১৪৯০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ (২য় সংশোধনী) প্রকল্প, রূপগঞ্জ জলসিড়ি আবাসন সংযোগকারী সড়ক উন্নয়ন (১ম সংশোধনী) প্রকল্প, জামালপুর ও শেরপুর জেলার পল্লী অবকাঠমো উন্নয়ন প্রকল্প, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন ডাকাতিয়া নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের ইস্টাব্লিসমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিসটেন্স অ্যান্ড সেফটি অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম প্রকল্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন