News71.com
 Bangladesh
 06 Jul 20, 06:52 PM
 275           
 0
 06 Jul 20, 06:52 PM

প্রতারনার মাধ্যমে লাখ টাকা হাতিয়ে নিলেন গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের ফেনীর এরিয়া ম্যানেজার॥

প্রতারনার মাধ্যমে লাখ টাকা হাতিয়ে নিলেন গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের ফেনীর এরিয়া ম্যানেজার॥

নিউজ ডেস্কঃ চাকরি দেয়ার নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের ফেনীর এরিয়া ম্যানেজার। অভিযান চালিয়ে গ্রেফতারের পর এ তথ্য জানায় র‌্যাব। এ অবস্থায় অর্থ ফেরতে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।মোটা অঙ্কের বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে চটকদার বিজ্ঞাপন দিয়ে বায়োডাটা সংগ্রহ করা হয়। ফেনীর শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের অফিসে কোম্পানির এরিয়া ম্যানেজার নাছির উদ্দিনসহ আরও তিনজনে চাকরিপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন। গত বৃহস্পতিবার বিভিন্ন খাত দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার টাকার উপরে হাতিয়ে নেন। গতকাল রোববার (৫ জুলাই) দুপুরে চাকরিতে যোগদান পত্র দেয়া হবে-এমন আশ্বাস দিয়ে দুপুরে সবাইকে ডাকা হয় ইনস্যুরেন্সের অফিসে। বেকারত্ব ঘুচবে এমন স্বপ্ন নিয়ে এলেও মুখোমুখি হন ভিন্ন অভিজ্ঞতার। যোগদান পত্র না দিয়ে দাবি করা হয় টাকার। আর তখনই শুরু হয় হট্টগোল।এক ভুক্তভোগী জানান, আমি টোটাল ২৪ হাজার টাকা পাঠাই। পরে আবার ৫৭৫ টাকা পাঠাইছি।এ সময় ভুক্তভোগীর মধ্য থেকে কেউ র‌্যাবে অভিযোগ জানায়। পরে তারা এসে অভিযান চালিয়ে ফেনী গার্ডিয়ান লাইভ ইনস্যুরেন্সে কোম্পানির এরিয়া ম্যানেজারকে আটক করা হয়।ফেনী র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. নুরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে চাকরির প্রলোভন দেখিয়ে তারা বিভিন্নজনদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করছে। ফেনীতে অর্ধশতাধিক শিক্ষার্থীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন