News71.com
 Bangladesh
 06 Jul 20, 06:50 PM
 222           
 0
 06 Jul 20, 06:50 PM

রাজধানীর দোকান ভাড়া মওকুফের দাবিতে সেজান পয়েন্টে ব্যবসায়ীদের মানববন্ধন॥

রাজধানীর দোকান ভাড়া মওকুফের দাবিতে সেজান পয়েন্টে ব্যবসায়ীদের মানববন্ধন॥

নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতিতে দীর্ঘদিন সরকারি ছুটির কারণে, লোকসান গুনতে থাকা ব্যবসায়ীরা দোকান ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন করেছেন। রোববার (৫ জুলাই) রাজধানীর ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে এ মানববন্ধনে অংশ নেন মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা।মানববন্ধনে অংশ নিয়ে ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ ছুটি থাকাও দেশের চলমান করোনা পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যে নেমে আসে স্থবিরতা। মার্কেট বন্ধ থাকলেও তাদের গুনতে হচ্ছে দোকান ভাড়া ও স্টাফ বেতন। এভাবে লোকসান গুনতে থাকলে তাদের পক্ষে ব্যবসা পরিচালনা করে টিকে থাকা অসম্ভব হবে।অপরদিকে বর্তমানে মার্কেট খুললেও নেই পর্যাপ্ত ক্রেতা। আর তাই সরকারি ছুটি থাকাকালীন সময়ে ৩ মাসের দোকান ভাড়া মওকুফ এবং পরবর্তী করোনাকালীন সময়ে ৪০% ভাড়া কম নেয়ার দাবি জানান এ মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন