News71.com
 Bangladesh
 06 Jul 20, 10:56 AM
 243           
 0
 06 Jul 20, 10:56 AM

সৌদিতে সড়ক দুর্ঘটনা॥ বাংলাদেশী যুবক নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা॥ বাংলাদেশী যুবক নিহত

নিউজ ডেস্কঃ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফেনী জেলা সদরের কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আবদুল্লাহ আল নোমান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তার বাবার নাম সেলিম এবং মা ফাতেমা।রোববার (৫ জুলাই) রাতে নিহতের মামাতো ভাই জিয়াউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করেন। জিয়াউদ্দিন ফারুক জানান, কোম্পানির পক্ষ থেকে নোমানের মৃত্যুর বিষয়টি পরিবারকে জানানো হয়েছে।কোম্পানির পক্ষ থেকে বলা হয়, গাড়িতে করে নোমান রাজধানী রিয়াদ থেকে পশ্চিমে জিজান শহরে যাওয়ার পথে শনিবার (৪ জুলাই) রাতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়, শনিবার রাতে সড়ক দুর্ঘটনার পর নোমানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন হাসপাতালে খোঁজ করে সন্ধ্যায় একটি হাসপাতালে তার মরদেহের খোঁজ মেলে। গাড়িতে নোমানের সঙ্গে ড্রাইভারসহ আরও দুজন যাত্রী ছিলেন। বাকি দুজনও নিহত হয়েছেন। গাড়ির ড্রাইভার মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন