News71.com
 Bangladesh
 04 Jul 20, 10:32 PM
 204           
 0
 04 Jul 20, 10:32 PM

মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট না থাকলেও টাকা আসবে॥

মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট না থাকলেও টাকা আসবে॥

নিউজ ডেস্কঃ এখন থেকে মোবাইলে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট না থাকলেও টাকা আসবে। গ্রাহকদের সুবিধার বিষয়টি মাথায় রেখে বিকাশ অ্যাকাউন্ট নেই, এমন নম্বরেও যেন গ্রাহক টাকা পেতে পারে সেই সেবা চালু করেছে বিকাশ।বিকাশ গ্রাহক অ্যাপ অথবা *২৪৭# ব্যবহার করে যেকোনো নম্বরে টাকা পাঠাতে পারবেন। যে নম্বরে টাকা পাঠানো হবে সেই গ্রাহক টাকা পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে বিকাশ অ্যাকাউন্ট খুলে টাকা ক্যাশআউট করাসহ অন্যান্য সব সেবা ব্যবহার করতে পারবেন। কোনো কারণে টাকা গ্রহীতা যদি ৭২ ঘণ্টার মধ্যে অ্যাকাউন্ট খুলতে না পারেন, তাহলে পাঠানো টাকা আবার প্রেরকের বিকাশ অ্যাকাউন্টে তিন দিনের মধ্যে ফেরত চলে যাবে।নতুন এই সেবা চালু উপলক্ষে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। বিকাশ অ্যাকাউন্ট নেই, এমন নম্বরে সেন্ডমানি সফল হলে প্রেরক বিকাশ গ্রাহক পেয়ে যাবেন ১৫ টাকা ক্যাশব্যাক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন