News71.com
 Bangladesh
 03 Jul 20, 10:48 PM
 313           
 0
 03 Jul 20, 10:48 PM

এয়ার ইন্ডিয়ার বিমানে ঢাকা ছাড়লেন আরও ১৬৯ ভারতীয় নাগরিক॥

এয়ার ইন্ডিয়ার বিমানে ঢাকা ছাড়লেন আরও ১৬৯ ভারতীয় নাগরিক॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশে অবস্থানরত আরও ১৬৯ জন ভারতীয় নাগরিক দিল্লি ফিরে গেছেন। শুক্রবার (০৩ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন।ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, শুক্রবার এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে ১৬৯ জন ভারতীয় নাগরিক দিল্লি ফিরে গেছেন। এসব নাগরিক করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বাংলাদেশে আটকে ছিলেন।বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের ৮ মে থেকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে এয়ার ইন্ডিয়ার সাতটি ফ্লাইটে ভারতীয় নাগরিকদের শ্রীনগর ৮, ১২ ও ১৩ মে, দিল্লি ৯ ও ১১ মে, মুম্বাই ১০ মে ও চেন্নাই ১৪ মে নিয়ে যাওয়া হয়। প্রতিটি ফ্লাইটে প্রায় ১৭০ জন যাত্রী ছিলেন। গত ৮ মে প্রথম ফ্লাইটে ঢাকার বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে আটকে পড়া শিক্ষার্থীদের শ্রীনগরে ফিরিয়ে নেওয়া হয়েছিল। এছাড়াও সড়ক পথেও ধাপে ধাপে ভারতীয় নাগরিকরা নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে করোনা ভাইরাস মহামারির কারণে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে নিতে ‘বন্দে ভারত মিশন’ নামে বৃহত্তর প্রত্যাবাসন কার্যক্রম শুরু করে। এসব নাগরিকের মধ্যে অনেকেই রয়েছেন যারা চাকরি, পড়াশোনা, ইন্টার্নশিপ, পর্যটন, ব্যবসা ইত্যাদি বিভিন্ন কারণে লকডাউনের আগে বিভিন্ন দেশে গিয়েছিলেন।বন্দে ভারত মিশন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাজ্য সরকারের সমন্বয়ে পরিচালিত একটি বৃহত্তর কার্যক্রম। যাতে আছে সমন্বিত প্রচেষ্টা, সুচিন্তিত পরিকল্পনা, জটিল সমন্বয় ও বাস্তবায়ন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন